ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও দায়িত্ব ভাগ করে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে সরকারি পরিপত্র জারি করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্পিত যেকোনো দায়িত্বও পালন করবেন।
আরও পড়ুন <<>> মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদফতর গঠনের উদ্যোগ
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এমপির দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী কৌশল।
এছাড়া আইসিটি ও ডিজিটাল কূটনীতি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের আওতায় রাখা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































