Apan Desh | আপন দেশ

একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১০, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৩৩, ১৬ জুলাই ২০২৬

একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : আপন দেশ

এইএসসি ও সমমান পরীক্ষা নিয়ে চলা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে। যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

প্রশ্ন ও বৈরী আবহাওয়ায় পরীক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ওইদিন পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে, সেটা পুনরায় নেয়া হবে। ভুল প্রশ্নের জন্য তদন্ত হবে। দায়ীদের প্রতি ব্যবস্থা নেয়া হবে। এমন সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।

তিনি বলেন, এসব বিষয়ে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তারা সংখ্যায় খুব বেশি নয়। সরকার এসব বিষয়ে মনোযোগ দিচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের সময়ে করা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা, বিনা পরীক্ষায় পাশের মতো ঘটনা ঘটেছে। তখন বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি।

আরও পড়ুন : ‘তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না’

তিনি আরও বলেন, আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া এবং শিক্ষার মান উন্নত করতে চাই।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়