Apan Desh | আপন দেশ

চীনের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৬, ২২ জুন ২০২৬

চীনের পথে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়া ছেড়ে চীনের উদ্দেশে রওনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন। 

এর আগে রোববার (২১ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি রেগুলার ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ-মালয়েশিয়া ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে

মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, মালয়েশিয়ার এ সফল সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধিদল সরাসরি চীনের উদ্দেশে রওনা হয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়