Apan Desh | আপন দেশ

দুপুরের আগেই ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১০, ২৪ মে ২০২৬

দুপুরের আগেই ঝড়ের আভাস

ছবি : আপন দেশ

দেশের ৪ জেলায় রোববার (২৪ মে) দুপুরের মধ্যেই ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি, তাই নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

আবহাওয়া অফিসের তথ্যমতে, আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়