Apan Desh | আপন দেশ

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ মে ২০২৬

আপডেট: ০৯:৫৮, ২৪ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল আজহার আগে রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। ঈদ উপলক্ষ্যে সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের সরকারি ছুটি।

আগামী ২৮ মে উদযাপিত হবে ঈদুল আজহা। এ হিসাব ধরে ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়