ছবি: আপন দেশ
প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ সম্মাননা জিতেছেন জোবায়ের আহমেদ অর্ণব। বিশ্বখ্যাত সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ১৯তম আসরে তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
বর্তমানে তিনি কাউন্টার ফটো – এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টসের শিক্ষার্থী। প্রায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ৪ লাখ ৩০ হাজারের বেশি ছবির মধ্য থেকে তিনি এ সম্মান অর্জন করেন।
আরও পড়ুন <<>> ‘এফবিসিসিআইকে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে’
লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তার শিক্ষক সাইফুল হক অমির সঙ্গে পুরস্কার গ্রহণ করেন।
অর্ণবের আলোকচিত্রে উঠে এসেছে ঢাকা শহরের নগরায়ন, বৈচিত্র্য এবং পরিবর্তনের মধ্যে বেড়ে ওঠা মানুষ ও প্রাণীকুলের গল্প। তার কাজ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ বছরের স্টুডেন্ট প্রতিযোগিতার থিম ছিল ‘টুগেদারনেস’।
নির্বাচিত আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে লন্ডনের সমারসেট হাউসে। প্রদর্শনী শুরু হয়েছে ১৭ এপ্রিল থেকে। এটি চলবে ৪ মে পর্যন্ত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































