ছবি : আপন দেশ
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এ ছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে।’
মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।’
আরও পড়ুন : করোনা ভ্যাকসিন কেনায় খরচ কত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করে গত মাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে, মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রিপরিষদে আলোচনা করে, প্রয়োজন হলেই কেবল দাম বৃদ্ধি পাবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































