ছবি: আপন দেশ
মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সব ব্যবস্থা করবে সরকার। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
শনিবার (২৮ মার্চ) ডিএসসিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা দেশেরই সন্তান।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা মহানগরীর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার দায়িত্ব নেবে ডিএসসিসি। এর জন্য সরকারের পক্ষ থেকে কিছু করা লাগবে না।
আরও পড়ুন<<>>এলজিইডির কার্যক্রমে গতি আনার আহবান মন্ত্রীর
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে অনুরোধ করবো- মুক্তিযোদ্ধাদের পরিবহন, ফ্রি চিকিৎসা এবং ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিতে হবে।
এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































