Apan Desh | আপন দেশ

দৈনিক তেলে পরিমাণ নির্ধারণ, রাইডারদের কপালে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৭, ৭ মার্চ ২০২৬

দৈনিক তেলে পরিমাণ নির্ধারণ, রাইডারদের কপালে চিন্তার ভাঁজ

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারেও। সম্ভাব্য সংকট ঠেকাতে দেশে জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করেছে সরকার। এর ফলে মোটরসাইকেল চালকেরা দিনে সর্বোচ্চ দুই লিটার তেল কিনতে পারবেন। তবে এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন রাইড শেয়ার চালকরা।

দেশে রাইড শেয়ারিং খাতে বর্তমানে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন মোটরসাইকেল চালিয়ে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আরও জানুন<<>> জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের জন্য দিনে সর্বোচ্চ দুই লিটার এবং ব্যক্তিগত গাড়ি জন্য সর্বোচ্চ ১০ লিটার জ্বালানি তেল কেনা যাবে। কিন্তু দিনে মাত্র দুই লিটার জ্বালানি দিয়ে পুরো দিন যাত্রী পরিবহন চালিয়ে যাওয়া সম্ভব কিনা সে প্রশ্ন তুলছেন চালকেরা।

তাদের শঙ্কা, এতে আয় কমে যেতে পারে এবং অনেকের পক্ষে পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তবে সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কে অতিরিক্ত জ্বালানি মজুত ঠেকাতে এবং সবার জন্য সরবরাহ নিশ্চিত করতেই এ সীমা নির্ধারণ করা হয়েছে।

দেশের প্রায় ৯৫ শতাংশ জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয় তাই আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে দেশের জ্বালানি সরবরাহে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়