Apan Desh | আপন দেশ

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে

ছবি : আপন দেশ

দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা বায়ুদূষণের কবলে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে শহরটি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের ঢাকার স্কোর ২২৬। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’। 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) একই সময় শহরটির স্কোর ছিল ১৯৭। এ তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে।

এদিকে, তালিকায় শীর্ষে থাকা মিশরের কায়োরর স্কোর ৪৮৯। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। ফলে ভয়াবহ দূষণের কবলে শহরটির বাসিন্দারা।

তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০০। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭২ স্কোর নিয়ে আষ্টম অবস্থানে রয়েছে। আর ভারতের মুম্বাই শহর তালিকার দশম অবস্থানে। দূষণের মাত্রায় পার্থক্য থাকলেও শহর তিনটির বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। শহর দুটির স্কোর যথাক্রমে ১৮৩ ও ১৭৯। বায়ুমানের এই দুটি স্কোরও ‘অস্বাস্থ্যকর’।

এ ছাড়া ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটর, ১৭৩ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু আর ১৬৯ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন : নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের

২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১-৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়