ছবি : আপন দেশ
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে পরবর্তী ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর
এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানানো হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































