Apan Desh | আপন দেশ

মেয়র আতিকের পালানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১৯ আগস্ট ২০২৪

মেয়র আতিকের পালানোর ভিডিও ভাইরাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুর ইসালামের পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রোববার (১৮ আগস্ট) রাতে মেয়র আতিক নিজ কার্যালয়ে যান। পরে স্থানীয়রা কার্যালয়ের সামনে অবস্থান নিলে তিনি ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যান। করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে এমন দৃশ্য ধরা পড়েছে।

>>মেয়র আতিক পালানোর ভাইরাল ভিডিও

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০–১৫ জন নিয়ে তার দফতরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে মেয়র তার দফতর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করেন। এ সময় মেয়রের দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।

এদিকে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ১২টি সিটি করপোরেশনে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসান, এনডিসি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch