Apan Desh | আপন দেশ

মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ১২ এপ্রিল ২০২৬

মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাহবুব শফিক।

শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৮৯ সালে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

আরও পড়ুন <<>> পহেলা বৈশাখে হামলার আশঙ্কা নেই

কর্মজীবনের শুরুতে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। এরপর ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিটি ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন বিভাগের পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়