Apan Desh | আপন দেশ

৫৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩০, ২৪ মার্চ ২০২৬

৫৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ

ছবি : আপন দেশ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি ১৩টি পদে ৫৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
কর্মস্থল : যে কোনো স্থান

বয়স : ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে ২ ও ৩ নং পদের ক্ষেত্রে ৪০ বছর, ৬,৭, ৮ ও ৯ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর এবং ১০ নং পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যেসব পদের জন্য ১৮-৩২ বছর উল্লেখ রয়েছে সেই পদগুলোর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম : আগ্রহীরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৩নং পদের জন্য ২২৩ টাকা, ৪-১০নং পদের জন্য ১৬৮ টাকা, ১১-১৩নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় : ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়