Apan Desh | আপন দেশ

পাঞ্জাবের জন্য বড় হুমকি কী, জানালেন মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৬

পাঞ্জাবের জন্য বড় হুমকি কী, জানালেন মরিয়ম নওয়াজ

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশের চেয়ে পাকিস্তানের অন্য প্রদেশগুলোর কারণেই পাঞ্জাব প্রদেশ বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

তিনি বলেছেন, ত্রি-সীমান্ত এলাকা (পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের সীমানার মিলনস্থল) এবং অন্য প্রদেশগুলোর সীমান্তবর্তী অঞ্চল থেকে মূলত এসব হুমকি আসছে। সেগুলো মোকাবিলায় যৌথ তল্লাশি চৌকিগুলো আরও শক্তিশালী করা হয়েছে।

শনিবার (০৫ সেপ্টম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। 

প্রতিবেদনে বলা হয়, শনিবার লাহোরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিবিষয়ক এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম।

আরও পড়ুন: কাতারে হামলা করেছি, বোমাও ফেলেছি: নেতানিয়াহু

হুঁশিয়ারি দিয়ে মরিয়ম বলেন, আইনশৃঙ্খলা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নির্মূলে সম্ভাব্য সব ধরনের উপায় ও সম্পদ কাজে লাগানো হচ্ছে।

মরিয়ম নওয়াজ বোঝাতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের মতো প্রতিবেশী দেশের চেয়ে নিজ দেশের অভ্যন্তরে অন্য প্রদেশগুলো থেকে আসা সন্ত্রাসী ও সশস্ত্র গ্যাংগুলোই পাঞ্জাবের দৈনন্দিন আইনশৃঙ্খলার জন্য বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।

পাঞ্জাবের দক্ষিণে সিন্ধু প্রদেশের অবস্থান। এ দুই প্রদেশের মাঝে সিন্ধু নদের অববাহিকায় থাকা চর ও জঙ্গল ঘেরা দুর্গম অঞ্চলটি ‘কাচ্চা’ এলাকা নামে পরিচিত। 

যুগের পর যুগ ধরে ওই এলাকা ভারী অস্ত্রে সজ্জিত বিভিন্ন অপরাধী ও ডাকাতদলের নিরাপদ আস্তানা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়