ইধিকা পাল, আপন দেশ
প্রিয়তমা সিনেমার মধ্যে দিয়ে বাংলাদেশের বড়পর্দায় অভিষেক হয়েছিল ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। প্রথম সিনেমায় শাকিব খানের সঙ্গে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। প্রথম সিনেমা দিয়েই দুই বাংলাতেই বাজিমাত করেন তিনি।
দ্বিতীয় বারের মতো মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এটি দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
এরপর থেকে শাকিবিয়ানরা জুটি হিসেবে প্রিয়তমা নায়িকাকে নিয়মিত চেয়ে আসছে। তবে সেটি আর হয়ে ওঠেনি।
আরও পড়ুন<<>>স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন
আগামী ঈদে শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করছেন হৃদয়। গুঞ্জন ওঠেছে এ সিনেমার নায়িকা হচ্ছেন সাবিলা নূর। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূরের নাম চর্চিত হলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সেসব খবরের কোনও ভিত্তি নেই। তাদের দাবি, শেষ পর্যন্ত নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
নতুন সিনেমার নাম ‘নিঃস্ব’-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
নায়িকা নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের সিনেমার নায়িকা এখনও ঠিক হয়নি। এটা শিগগির জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।
নির্মাতার এ বক্তব্যের মধ্যে রহস্য রেখে দিলেও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে থাকছেন ইধিকা পাল।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































