Apan Desh | আপন দেশ

হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির-গৌরী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৪, ১২ জুলাই ২০২৬

হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির-গৌরী

ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান গত ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এবার এ নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। 

পারিবারিক পরিবেশে অনাড়ম্বর বিয়ের পর একান্তে সময় কাটাতে এ দেশটিকে বেছে নিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মেলবোর্নে অনুষ্ঠেয় ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায় অবকাশ যাপন করবেন আমির ও গৌরী। 

গত দু-বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে গৌরীর সঙ্গে অভিনেতার পরিচয় হয়। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে সবার সামনে গৌরীকে নতুন সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এ সুপারস্টার। এর এক বছরের মাথায় মুম্বাইয়ের পালি হিলসের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের। এটি আমিরের তৃতীয় বিয়ে।

বিয়ের পর জীবনযাপনেও বড় পরিবর্তন আনছেন আমির। 

জানা গেছে, পালি হিলসের পুরনো বাড়ি ছেড়ে তিনি এখন থেকে বান্দ্রার ‘মারিনা’ আবাসনে বসবাস করবেন। সেখানে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে তিনটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এর মধ্যে একটিতে সস্ত্রীক আমির থাকবেন এবং বাকি দুটিতে থাকবেন তার মা, বড় ছেলে জুনেইদ, সাবেক স্ত্রী কিরণ রাও ও তার সন্তান আজাদ। 

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে আমিরের আগের দুই পক্ষের সন্তান ও সাবেক স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ কিনছেন ভক্তরা

মডেল গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের রসায়ন নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। তবে ২০২৫ সালে ৬০ বছর পূর্ণ করার শুভক্ষণে আমির নিজেই তার নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়