Apan Desh | আপন দেশ

হৃতিক-সুজানের বিচ্ছেদ, মুখ খুললেন ফারাহ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৯, ৪ জুলাই ২০২৬

হৃতিক-সুজানের বিচ্ছেদ, মুখ খুললেন ফারাহ

হৃতিক রোশন ও সুজান খান। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তার সাবেক স্ত্রী সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল, বিচ্ছেদের সময় নাকি হৃতিকের কাছ থেকে ৪০০ কোটি রুপি খোরপোশ নিয়েছিলেন সুজান। তবে এবার সে দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সুজানের বড় বোন ও খ্যাতিমান জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ বলেন, ৪০০ কোটি রুপি খোরপোশ দেয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার বোন এক টাকাও নেয়নি। আজও যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি মানুষ লিখছেন, সুজান নাকি ৪০০ কোটি টাকা পেয়েছেন, তখন খুব খারাপ লাগে।

ফারাহ জানান, তাদের পরিবারে ছোটবেলা থেকেই সম্পর্ককে অর্থ বা সম্পদের চেয়ে বেশি গুরুত্ব দিতে শেখানো হয়েছে। তাই বিচ্ছেদের সময় সুজান কোনো ধরনের খোরপোশ নেননি।

তার দাবি, এ কারণেই আজও হৃতিক রোশন, তার বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের আন্তরিক সম্পর্ক রয়েছে।

ফারাহ বলেন, সুজান পুরো পরিস্থিতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সামলেছে। সে কোনোভাবেই গোল্ড ডিগার নয়। 
সাক্ষাৎকারে ফারাহ আরও জানান, ভাষ্য, হৃতিক ও সুজানের বিচ্ছেদের খবর পরিবারে বড় ধরনের আলোড়ন তুলেছিল। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছিলেন।

তবে তার মতে, দুজনই অত্যন্ত পরিণতভাবে পরিস্থিতি সামলেছেন। শেষ পর্যন্ত বিষয়টি সম্মানজনকভাবেই শেষ হয়েছে।

ফারাহ বলেন, আমি সুজানকে পরামর্শ দিয়েছিলেন, ৪০০ কোটির খোরপোশের গুঞ্জনের প্রতিবাদ করতে। কিন্তু সুজানের জবাব ছিল ভিন্ন। সুজান বলেছিলেন, মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।

আরও পড়ুন <<>> শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় জিডি

হৃতিক ও সুজানের বিয়ে নিয়েও কথা বলেন ফারাহ। তার দাবি, দুজনেই একে অপরকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। সে সময় হৃতিকের বাবা-মা হয়তো কিছুটা অপেক্ষা করতে বলেছিলেন, কারণ হৃতিক তখন ক্যারিয়ারের শীর্ষে উঠছিলেন। তবে হৃতিক ও সুজান বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন।

বর্তমানে সুজান খান অভিনেতা আরসলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে হৃতিক রোশন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও মডেল সাবা আজাদের সঙ্গে। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি  হৃতিক রোশনের জন্মদিনে প্রেমিকসহ হাজির হয়েছিলেন সুজান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা খামেনির শেষকৃত্যে মার্কিন হস্তক্ষেপ, অংশ নেয়নি ১৩ দেশ দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী খামেনির দাফনের জন্য ইরানকে ‘ছুটি’ দিয়েছে: ট্রাম্প আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: এলজিআরডি মন্ত্রী জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশর কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫ খামেনির শেষ বিদায়ে তেহরানে মানুষের ঢল