Apan Desh | আপন দেশ

বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৩, ২৭ এপ্রিল ২০২৬

বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে জোর প্রচার-প্রচারণার মধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এ প্রেক্ষাপটে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কটূক্তি ও হুমকি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকেই তিনি নানা ধরনের আপত্তিকর মন্তব্যের শিকার হচ্ছেন বলে জানান। সাম্প্রতিক সময়ে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে প্রচারের ফাঁকে লাইভে এসে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

রূপাঞ্জনা বলেন, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে নিয়মিত কুরুচিপূর্ণ আক্রমণ করা হচ্ছে। এমনকি তার বয়স্ক মাকেও এ ধরনের আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন <<>> ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

এ পরিস্থিতিতে তিনি অনলাইনে কটূক্তিকারীদের সামনে এসে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দেন। ভার্চ্যুয়াল জগতে নয়, সরাসরি মুখোমুখি হয়ে কথা বলার আহবান জানিয়ে তিনি বলেন, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়