Apan Desh | আপন দেশ

 ক্যাটরিনার চেয়েও আমার প্রেমিকা সুন্দরী, বললেন আমির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ১৬ মার্চ ২০২৫

 ক্যাটরিনার চেয়েও আমার প্রেমিকা সুন্দরী, বললেন আমির

প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট বয়সও নেই সেটাই যেন প্রমাণ করে দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। বহুদিন ধরেই কানাঘুষা চলছিল। অবশেষে নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন এ অভিনেতা।

এ ঘটনার পর থেকেই নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। ২৫ বছর আগে বেঙ্গালুরুনিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল। তবে এর পর তাদের  আর কোনো যোগাযোগ ছিল না। তবে দুবছর আগে আবারও তাদের দেখা হয়ে যায়। সেখান থেকেই প্রেমে জড়িয়ে পড়েন আমির খান ও গৌরী স্প্র্যাট।

গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। পাশাপাশি মুম্বাইয়ে দুজনে একত্রে বাস করছেন। গৌরীর ৬ বছরের এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে।

মিস্টার পারফেকশনিস্ট নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেয়াও শুরু করেছেন তিনি। আমিরের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরীর প্রেমে নিমজ্জিত। শুধু তাই নয়, অভিনেতার কথায়, আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।

আরওপড়ুন<<>>মুখ খুললে নাসির-ইলিয়াসের ঘরে আগুন লাগবে: সুবাহ

এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা বলে জানান আমির।

এদিকে, আমিরকে কেন পছন্দ সে বিষয়ে গৌরীও জানিয়েছেন, একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি। আমির তেমনই একজন। পরিবারের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

উল্লেখ্য, এক সময়ে বাড়ির অমতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন তিনি। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন আমির। তারপরে বিচ্ছেদের পথে হাঁটেন এ জুটি। এর পর আমির খানের জীবনে এসেছিলেন কিরণ দত্ত। কিছুদিন প্রেমের পর বিয়ে করেন তারা। তবে ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের