Apan Desh | আপন দেশ

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ অক্টোবর ২০২৪

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭১৮টি আসনের বিপরীতে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ ৯০টি আসন সংখ্যার জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৫১৯ জন। যা শতাংশের হিসেবে ৪৯ দশমিক ৩৮।

পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু