Apan Desh | আপন দেশ

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২১ জানুয়ারি ২০২৪

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৮ মার্চ। এদিন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এ সিদ্ধান্ত জানিয়েছে।

সময়সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন>> কিশোরী অন্তসত্ত্বা, প্রেমিক গ্রেফতার

সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে ভর্তিচ্ছুদের।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদানের পর আবেদন করা যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু