Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ১১ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর আগে সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। মঙ্গলবারও এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

এতে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ ডলারে এবং মার্কিন ক্রুডের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৪৫ ডলারে।

আরও পড়ুন : লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন

গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়