Apan Desh | আপন দেশ

দেশের প্রথম বাজেট কে পেশ করেছিলেন, আকার কত ছিল?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৬, ১১ জুন ২০২৬

দেশের প্রথম বাজেট কে পেশ করেছিলেন, আকার কত ছিল?

ছবি : আপন দেশ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) এ বাজেট পেশ করবেন তিনি। এটি দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

 এদিকে, বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

তবে স্বভাবতই প্রশ্ন জাগে, দেশের প্রথম বাজেট কে ঘোষণা করেছিলেন? সেই বাজেটের আকারই বা কত ছিল?

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২-৭৩ অর্থবছরের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশের প্রথম বাজেট  পেশ করেছিলেন। সেই বাজেটে আকার ছিল ৭৮৬ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ৫০১ কোটি টাকা।

আরও পড়ুন : চালসহ কমতে পারে যেসব পণ্যের দাম

তবে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান। দুইজনই সর্বোচ্চ ১২বার করে জাতীয় বাজেট পেশ করেছেন।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়