Apan Desh | আপন দেশ

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৬, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:১৭, ৮ জানুয়ারি ২০২৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

ছবি : আপন দেশ

দেশের বাজারে টানা ২ দফা বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

শুক্রবার (০৯ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন : সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়