Apan Desh | আপন দেশ

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১৮ আগস্ট ২০২৬

কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ছবি: আপন দেশ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মো. সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল রেজাউল করিম রাঙ্গা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ডাঃ রাসেল, অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক মেয়র ও বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাংবাদিক শাহজাহান আলী ও জহুরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন <<>> বিনা পারিশ্রমিকে এক যুগ ধরে আজান দিচ্ছেন হোসেন আলী

​সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই রোধ এবং এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়