Apan Desh | আপন দেশ

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস আড়াই ঘণ্টা পর উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৮, ৫ জুন ২০২৬

আপডেট: ১৪:২৯, ৫ জুন ২০২৬

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস আড়াই ঘণ্টা পর উদ্ধার 

ছবি : আপন দেশ

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (০৫ জুন) দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়। 

এর আগে সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িটা ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র‌্যাম ভেঙে পড়ে যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে হামজা এসে বাসটিকে উদ্ধার করে।

আরও পড়ুন : হজ শেষে ফিরেছেন ২৯৬৯৪ বাংলাদেশি, মারা গেছেন ৪৬

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল। আহত অবস্থায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের