Apan Desh | আপন দেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৯, ২৭ মে ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

ফাইল ছবি, আপন দেশ

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় পৌনে ৪ কোটি টাকা।

যমুনা সেতু পূর্ব প্রান্তে যানজট থাকলেও পশ্চিম প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৭ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। 

আরও পড়ুন<<>>ঈদে কুড়িগ্রাম চর এলাকায় অনেকের ঘরে জুটে না মাংস

তিনি আরও জানান, এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩৬ হাজার ৪২৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৮১৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

যানবাহনের চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঈদ উদযাপন করতে গণপরিবহন ছাড়াও ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়