Apan Desh | আপন দেশ

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৯:১২, ১০ এপ্রিল ২০২৬

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন, মাদরাসা শিক্ষক গ্রেফতার

ছবি : আপন দেশ

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসার বোর্ডিংয়ে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় জনতা মাদরাসা ঘেরাও করলে অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক বাসিন্দা তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদরাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে তার ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদরাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন।

খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদরাসায় এসে স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখতে পান। পরে ছেলের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আরও কয়েকজনের শিশুর সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগের কথাও শোনা যাচ্ছে।

আরও পড়ুন<<>>পুলিশের উপর চড়াও হওয়ায় ২ বাইকার আটক

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা মাদরাসা ঘেরাও করে। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। 

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়