Apan Desh | আপন দেশ

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের শহরতলির সোনাপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার নুরুন্নবী।

তিনি জানান, সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক মো. লাবু তালুকদার আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ অভিযান চালিয়ে দুপুরে তাদের গ্রেফতার করে। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ওই দুজনকে গ্রেফতার করা হয়।

তবে এখন তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch