Apan Desh | আপন দেশ

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের, নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:২৫, ২২ জুলাই ২০২৬

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের, নদীবন্দরে সতর্কতা

ছবি : আপন দেশ

ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করার উদ্যোগ ইসির

এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়