Apan Desh | আপন দেশ

ঢাকায় ঝুঁকিপূর্ণ বায়ুতে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১০ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ঝুঁকিপূর্ণ বায়ুতে সতর্ক থাকার পরামর্শ

পুরোনো ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে। এ অবস্থায় সবাইকে বাইরে মাস্ক পরার পরামর্শ এবং সংবেদনশীল ব্যক্তিদের বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়াও, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে বলা হয়েছে-

* কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।
* নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।
* নির্মাণসামগ্রী ঢেকে রাখা।
* নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া।
* নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো।
* পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক