Apan Desh | আপন দেশ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর অভিযানে রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ৩ আগস্ট ২০২৩

আপডেট: ১৩:২৬, ৩ আগস্ট ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর অভিযানে রেজা কিবরিয়া

জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে গণস্বাক্ষর সংগ্রহে নেমেছেন ড. রেজা কিবরিয়া। তিনি গণ অধিকার পরিষদ (একাংশ) নেতা। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তিনি এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করেন। দেশজুড়ে এ অভিযান পরিচালিত হবে সপ্তাহব্যাপী।

কর্মসূচি শুরুর আগে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকার পরিকল্পিত ও উদ্দেশপূর্নভাবে আদালতের ওপর ভর করে সংবিধান থেকে সর্বজন প্রসংশিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করেছে। যে কারণে ফ্যাঁসিবাদ, হানাহানি চলছে। নির্বাচন নিয়ে একটা সঙ্কট তৈরী হয়েছে। দেশের মালিক ও ভোটের মালিক জনগণ। আমরা জনগণ চাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্বাবধায়ক ব্যবস্থাটা পুনর্বহাল হোক। এই চাওয়াকে দালিলিকভাবে তুলে ধরতেই আজ গণস্বাক্ষর অভিযান। 

তিনি বলেন, সারা দেশে স্বাক্ষর গ্রহণ করা হবে। লাখো মানুষের স্বক্ষর নিয়ে আমরা যথাযথ মাধ্যমে তা উপস্থাপন করব। 

এ সময় তার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার সানুষের স্বাক্ষর গ্রহণ করেন ড. রেজা কিবরিয়া। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু