Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫৪, ১৯ আগস্ট ২০২৬

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক এমপি ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর নির্ধারণ করা হবে।

আরও পড়ুন<<>>পরিবর্তনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি: প্রতিমন্ত্রী নুর

এর আগে ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়