Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৪, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:০৪, ১৩ অক্টোবর ২০২৬

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: আপন দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর গংগাচড়া জোনাল অফিস জানিয়েছে, বুড়িরহাট উপকেন্দ্রের ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারে জরুরি গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে গংগাচড়া বাজার ও এর আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দর জানিয়েছে, বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য ১১ কেভি বাইপাস ও পোস্টাল ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন <> ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

এর মধ্যে ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া, নামোপাড়া এবং সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, ১১ কেভি পোস্টাল ফিডারের আওতাধীন নওদাপাড়া, মধ্য-নওদাপাড়া, মেহেরের মিল বটতলা, তালপুকুরপাড়া, কয়েদারাসহ শিল্পীপাড়া ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুরঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তালাইমারী, মতিহার, ধরমপুর, ফলতলা, কাজলা, বিনোদপুর, মির্জাপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

এ বিষয়ে উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অ. দা.) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch