ছবি : আপন দেশ
রাজধানীর উত্তরা একটি হোটেলের কক্ষ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও হোটেল স্টাফদের বক্তব্য অনুযায়ী অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) উত্তরার তিন নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম- লি শিংচিয়াং। তার বয়স আনুমানিক ৪০ বছর।
হোটেলটিতে মদ বিক্রি এবং সেবন করা যাবে এমন কোন অনুমোদন ছিল না বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছে। পাশের একটি বার থেকে সেখানে নিয়মিত বর্ডারদের মদ সরবরাহ করা হয়।
আরও পড়ুন <<>> দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
পুলিশ জানায়, উত্তরার বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষে ওই চীনা নাগরিককে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
একই হোটেলের ৪০৪ ও ৪০৬ নম্বর কক্ষে অবস্থানরত অপর তিন চীনা নাগরিক—গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ উত্তরা পশ্চিম থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































