Apan Desh | আপন দেশ

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৪, ১৮ আগস্ট ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

ফাইল ছবি। মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি এ পদত্যাগ করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।

এ ব্যাপারে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, স্যার পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান পদে অধ্যাপক মোবাশ্বের মোনেম নিয়োগ পান।

চেয়ারম্যানের অবস্থান ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান বলেন, স্যার (চেয়ারম্যান) এখন রেস্টে আছেন।

আরও পড়ুন <<>> অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

২০২৪ সালের আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়