Apan Desh | আপন দেশ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০২, ১২ জুন ২০২৬

আপডেট: ১৪:৩৯, ১২ জুন ২০২৬

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

ছবি : আপন দেশ

দেশের ৭ জেলার ওপর দিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যার মধ্যে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সতর্কবার্তায় বলা হয়, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এ ঝড় হতে পারে। এ সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।

আরও পড়ুন : ‘আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল হয়েছে’

এ পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়