ছবি : আপন দেশ
জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর পুনরায় শুরু হচ্ছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হবে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। সেদিন থেকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের এ প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এসময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































