ছবি : আপন দেশ
ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন তাকে নির্বাচিত করা হয়।
নাম ঘোষণা আগে ডেপুটি স্পিকারের পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সংসদে আজকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। কায়সার কামাল এই দায়িত্বপালনে সম্মত বলেও জানান তিনি।
এরপর সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
আরও পড়ুন : হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত
এর আগে ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































