Apan Desh | আপন দেশ

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ জুলাই ২০২৬

আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

আহমেদ শরীফ। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রে অবদান এবং অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিলাই, তথ্যচিত্র কনসার্ট ফর বাংলাদেশ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়া মানুষ। আগামী ৩১ জুলাই উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইশপাইট ও দ্য ইন্টারন্যাল জার্নি। এদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে থাকছে ‘দেয়ালের দেশ’।

আরও পড়ুন <<>>শাকিব খান কাকে বিয়ে করতে চেয়েছিলেন?

উৎসবের তৃতীয় দিনে দর্শকদের জন্য থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমেরিকান ড্রিম ও ঈদ মোবারক। পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বাস করেন ভাই এবং প্রসূন রহমান পরিচালিত শেকড়।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে হবে ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান। সেখানেই আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়