Apan Desh | আপন দেশ

মধুবালার চরিত্রে আসছেন সারা অর্জুন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৯, ২৩ এপ্রিল ২০২৬

মধুবালার চরিত্রে আসছেন সারা অর্জুন

ছবি : সংগৃহীত

অবশেষে শুরু হচ্ছে কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিক। ভ্যারাইটি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন উদীয়মান তারকা সারা অর্জুন। ‘ধুরন্ধর’ ছবিতে সাফল্যের পর এটিই হতে যাচ্ছে সারার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট।

সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জাসমিত কে. রিন।

মাঝে বাজেটের অভাবে কাজ থমকে গেলেও, প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় প্রজেক্টটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। ২০২৬ সালের জুলাই মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য আগে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছে। তবে দিলীপ কুমার ও কিশোর কুমারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এ জীবনীমূলক ড্রামাটিতে মধুবালার জীবনের উজ্জ্বল ও অন্ধকার—উভয় দিকই ফুটে উঠবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, ভারতীয় সিনেমার সোনালী যুগের আইকন হয়ে ওঠার গল্প। দিলীপ কুমার ও কিশোর কুমারের সঙ্গে মধুবালার আলোচিত ও জটিল সম্পর্ক। মাত্র ৩৬ বছর বয়সে এ মহাতারকার মর্মান্তিক বিদায়ের কাহিনী।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : প্রথম দফার ভোটগ্রহণ শুরু

সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি মধুবালার সৌন্দর্য ও যন্ত্রণাময় জীবনের এক নিখুঁত চিত্রায়ন হবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়