Apan Desh | আপন দেশ

প্রযোজককে প্রকাশ্যে জুতাপেটা অভিনেত্রীর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২৭ জুলাই ২০২৫

প্রযোজককে প্রকাশ্যে জুতাপেটা অভিনেত্রীর

ভারতের অভিনেত্রী রুচি গুজ্জার। তিনি  চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে এ অভিনেত্রী। 

মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়া হন তিনি। এসময় বেধড়ক জুতাপেটা করেছেন রুচি। সে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

দেখা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে থাকেন রুচি। উপস্থিত দর্শকরা হতভম্ব। কেউ কেউ ভিডিও করে ফেলেন মুহূর্তটি। আর সেটিই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এ মুহুর্তে প্রতিবেদন থেকে জানা গেছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।

বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো অঙ্গ নেই উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাবে ২৭ জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী। ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়