Apan Desh | আপন দেশ

আমিরের চুম্বনে সিঁটিয়ে ছিলেন নবনীত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৩৬, ২৭ অক্টোবর ২০২৪

আমিরের চুম্বনে সিঁটিয়ে ছিলেন নবনীত

রানি মুখার্জি থেকে সোনালি বেন্দ্রে। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের অন্যতম অভিনেতার আমির খান। ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন। কিন্তু একটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভক্ত-অনুরাগীদের চর্চায়।

ছবির নাম ‘হম হ্যায় রাহি পেয়ার কে’। ছবিতে জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির। জুহি ছাড়াও আরও এক অভিনেত্রী ছিলেন সিস নবনীত নিশান। তার সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল আমিরের। এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।

আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যের আগে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সে সময় তাকে কেউ চিনতই না। তাই আমির ও জুহির সামনে বেশ ভয়ে ভয়ে থাকতেন নবনীত। বিশেষ করে চুম্বন দৃশ্যে ভয়ে সিঁটিয়ে ছিলেন তিনি।

দৃশ্যটি বর্ণনা করেছিলেন অভিনেত্রী। নবনীত বলেছিলেন, দৃশ্যটি ছিল আমাদের বাগ্‌দানের পরে আমিরের বাড়িতে গিয়েছি। তারপরে ওর গালে চুম্বন করি। আমার চুম্বনের পরে ওর গালে লিপস্টিকের দাগ থেকে যায়।

এ দৃশ্যটি সঠিক ভাবে শুটিং হওয়া পর্যন্ত নবনীতকে বার বার চুম্বন করতে বলেছিলেন আমির। তবে পুরোটাই ছবির গুণমানের স্বার্থে। সে দিন শুটিং-এর সময় সাত আটবার আমিরকে চুম্বন করতে হয়েছিল নবনীতের।

অভিনেত্রী বলেন, বাড়িতে ফিরে আমি বন্ধুদের বলেছিলাম, সারা দিন ধরে আজ আমির খানকে চুম্বন করেছি। এতো লটারি পাওয়ার মতো সুযোগ। আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত ‘সিতারে জ়মিন পর’ ছবির কাজ নিয়ে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের