ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অফিসের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মো. আব্দুল মালেক মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগপ্রাপ্ত এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের প্রেক্ষিতে তাকে উক্ত পদ থেকে ১১ আগস্ট হতে অব্যাহতি প্রদান করা হয়। তার জায়গায় প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে বুধবার (১২ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
আরও পড়ুন<<>>এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, নিয়ম জানুন
অনুভূতি জানিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে দায়িত্ব প্রদানের জন্য। দীর্ঘদিন যাবত এ অফিসে আমি কর্মরত রয়েছি, সংশ্লিষ্ট বিষয় গুলো সম্পর্কে ধারণা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য নিজের জায়গা থেকে অনেক কিছু করারও আছে। এজন্য আমার সহকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। আজকে যেমন সম্মানিত করা হয়েছে, আমি যেন এ সম্মান নিয়েই বিদায় নিতে পারি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































