Apan Desh | আপন দেশ

গুচ্ছের ভর্তির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২২, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১০:৫৪, ১৯ জুলাই ২০২৬

গুচ্ছের ভর্তির সময় বাড়ল

ছবি : আপন দেশ

দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনা করে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশই যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি হতে পারেননি।

বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো বিপুলসংখ্যক আসন ফাঁকা রয়েছে। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে ৪২০টি আসন খালি রয়েছে, তার বেশির ভাগই এ দুটি বিশ্ববিদ্যালয়ে। 

আরও পড়ুন : দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

এ বাস্তবতায় শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির সময়সীমা আগামী ২১ জুলাই পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেয় কমিটি।
 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়