Apan Desh | আপন দেশ

খুবিতে ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ মে ২০২৫

খুবিতে ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির আওতায় থাকবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

বুধবার (২৮ মে) এ বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা যথারীতি চালু থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া, প্রভোস্ট কাউন্সিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ৩ জুন (মঙ্গলবার) থেকে ১০ জুন (মঙ্গলবার) পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ সময়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

হলসমূহ ৩ জুন সকাল ১০টার মধ্যে খালি করতে বলা হয়েছে। ১১ জুন (বুধবার) সকাল ৬টা থেকে পুনরায় খুলে দেয়া হবে। তবে হল বন্ধ থাকার সময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলে অবস্থান করতে পারবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু