Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে কারাবন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন ডিসি

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১০, ১০ জুন ২০২৬

আপডেট: ২০:৩৬, ১০ জুন ২০২৬

টাঙ্গাইলে কারাবন্দীদের বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন ডিসি

ছবি: আপন দেশ

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

ফুটবল বিশ্বকাপের আমেজ উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে। সে আমেজ টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিরাই কেন এ আনন্দ থেকে বঞ্চিত হবে।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের ১৮ টি ওয়ার্ডেই টিভিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন<<>>২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

এ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীগণ অনুরোধ করেন তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দীরও অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। এ তারণা থেকেই এ উদ্যোগ নিয়েছি মর্মে জেলা প্রশাসক শরীফা হক জানান।

জেল সুপার, জেলা কারাগার টাঙ্গাইল জানান বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দীদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়